হোম > বিশ্ব

সংবাদবিষয়ক প্রশ্নে অর্ধেক সময়ই ভুল করে এআই

গবেষণা প্রতিবেদন

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো সংবাদ সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে প্রায় অর্ধেক সময়ই ভুল উত্তর দেয়। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) এবং যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি পরিচালিত গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

গবেষণায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট এবং পারপ্লেক্সিটির দেওয়া ২ হাজার ৭০০টিরও বেশি জবাব মূল্যায়ন করা হয়েছে।

গবেষণার জন্য ১৮টি দেশ এবং ১৪টি ভাষার প্রতিনিধিত্বকারী ২২টি পাবলিক মিডিয়া আউটলেট গত মে মাসের শেষ থেকে জুনের শুরু পর্যন্ত এআই মডেলগুলোকে একই ধরনের প্রশ্ন করে।

গবেষণা অনুযায়ী, সামগ্রিকভাবে ৪৫ শতাংশ প্রতিক্রিয়ার ক্ষেত্রে অন্তত একটি ‘গুরুত্বপূর্ণ’ ত্রুটি ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ৩১ শতাংশ ত্রুটি ছিল সংবাদের সূত্র উল্লেখের ক্ষেত্রে। আর ২০ শতাংশ ক্ষেত্রে ছিল বড় ধরনের তথ্যগত ভুল।

গবেষণা বলছে, এআই মডেলগুলোর মধ্যে সবচেয়ে ত্রুটিপূর্ণ ছিল গুগলের জেমিনি। সংবাদের সূত্র সম্পর্কিত প্রশ্নের ৭৬ শতাংশ ভুল উত্তর দিয়েছে জেমিনি। এ ছাড়া প্রত্যেকটি এআই মডেল মৌলিক তথ্যগত ভুল করেছে।

উদ্ধৃত ত্রুটি বিশ্লেষণে দেখা গেছে, চেক প্রজাতন্ত্রে সারোগেসি অবৈধ বলে দাবি করেছে পারপ্লেক্সিটি। এদিকে মৃত্যুর কয়েক মাস পরেও পোপ ফ্রান্সিসকে বর্তমান পোপ আখ্যা দিয়েছে চ্যাটজিপিটি।

ওপেনএআই, গুগল, মাইক্রোসফট ও পারপ্লেক্সিটি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ইবিইউয়ের ডেপুটি জেনারেল জিন ফিলিপ ডি টেন্ডার এবং বিবিসিতে এআইয়ের প্রধান পিট আর্চার এআই মডেলের ত্রুটি কমাতে আরো কাজ করার আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, এআই মডেলগুলো এই বিষয়টিকে অগ্রাধিকার দেয়নি এবং এখনই তা করতে হবে।

সূত্র : আলজাজিরা

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট