হোম > বিশ্ব

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৩

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। একটি মোটরসাইকেল ও দুটি গাড়িতে এই হামলা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। গত বছরের যুদ্ধবিরতি চুক্তির সবশেষ লঙ্ঘন ইসরাইলের এই হামলা। খবর মিডল ইস্ট মনিটরের।

বিবৃতিতে জানানো হয়েছে, বিনতে জবাইল জেলার ইয়াতের শহরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং আরো একজন আহত হয়।

এছাড়া টায়ারের জোয়াইয়া শহরে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় আরো একজন নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননের ইয়াতের এবং বিনতে জবাইলে তাদের পৃথক হামলায় দুই হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর আরো একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় তিনি মারা গেছেন কিনা এখনো নিশ্চিত নয়।

ইসরাইলি বিবৃতির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

২০২৪ সালে তেলআবিব ও বৈরুতের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল। যুদ্ধবিরতির অধীনে এ বছরের জানুয়ারিতে ইসরাইলি সেনাবাহিনীর দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল। তবে তারা কেবল আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে এবং পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।

আরএ

কঠোর মার্কিন নিষেধাজ্ঞা হুমকির পর ৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান