হোম > বিশ্ব

এবার ইউরোপের অবৈধ অভিবাসীদের বহিষ্কারের আহ্বান ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি কঠোর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রমও জোরদার করেছে তার প্রশাসন। এবার অবৈধ অভিবাসীদের বহিষ্কার করতে ইউরোপের প্রতি আহ্বান জানালেন ট্রাম্প।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘অভিবাসীদের জন্য ইউরোপ দুর্বল হয়ে পড়েছে। ইউরোপীয় দেশগুলোর উচিত অবৈধভাবে আসা অভিবাসীদের বহিষ্কার করা।’

তিনি বলেন, ইউরোপ রাজনৈতিকভাবে সঠিক পথে এগিয়ে যেতে চাইলেও অভিবাসীরা তাদের দুর্বল করছে।

মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোতে অভিবাসনের বিরোধিতা করে আসছেন। ট্রাম্প বলেন, ‘যদি এভাবেই চলতে থাকে, তাহলে আমার মতে, ইউরোপের অনেকগুলো দেশ আর কার্যকর দেশ থাকবে না। তাদের অভিবাসন নীতি বিপর্যয়কর।’

ইউরোপের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনা নিয়ে মনোযোগী। তবে তিনি ইউরোপীয় নির্বাচনে প্রার্থী এবং দলগুলোকে সমর্থন করার সম্ভাবনা উড়িয়ে দেননি, যেভাবে লাতিন আমেরিকার ডানপন্থি রাজনীতিবিদদের সমর্থন দিয়েছিলেন তিনি।

এসময় যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান নিয়েও কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব মূলত দাসদের সন্তানদের জন্য ছিল, ধনীদের জন্য নয়। তিনি বলেন, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বিত্তশালী অভিবাসীদের পুরো পরিবারকে মার্কিন নাগরিক বানানোর উপায় নয়।

ট্রাম্প জন্মগত নাগরিকত্বের বিরুদ্ধে দেয়া তার নির্বাহী আদেশের পক্ষে যুক্তি দিয়ে বলেন, যদি তার প্রশাসন সুপ্রিম কোর্টে মামলাটি হেরে যায় তবে এটি হবে ‘ভয়াবহ’।

সূত্র: আল জাজিরা

আরএ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট