হোম > বিশ্ব

গাজা থেকে এক মিলিমিটারও সরবে না ইসরাইল

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজার তথাকথিত ‘হলুদ রেখা’ থেকে এক মিলিমিটারও সরে যাবে না ইসরাইল। মঙ্গলবার এক সম্মেলনে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ কথা বলেন।

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী, পূর্ব গাজায় ইসরাইলি বাহিনী যে রেখা বরাবর অবস্থান নেয়, তাই ‘হলুদ রেখা’ নামে পরিচিত।

গত মাসে শুরু হওয়া পরিকল্পনার দ্বিতীয় ধাপের আওতায় ইসরাইল ধীরে ধীরে সেই রেখা থেকে সরে যাবে বলে আশা করা হচ্ছে। তবে কাৎজ বলেন, ‘আমরা কখনই হামাসকে অস্ত্র ও টানেলসহ অবস্থান করতে দেবো না।’

তিনি বলেন, ‘হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত আমরা হলুদ রেখা থেকে এক মিলিমিটারও সরব না।’

সোমবার ইসরাইলি মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচস বলেন, সরকার হামাসকে নিরস্ত্রীকরণের জন্য ৬০ দিন সময় দেবে। যদি হামাস তা মেনে না নেয়, তবে যুদ্ধ পুনরায় শুরু করার হুমকি দেয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরাইল ২০২৩ সালের ৮ অক্টোবরে গাজায় গণহত্যা শুরু করে। দুই বছরে এই যুদ্ধে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১ হাজারের বেশি আহত হন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। ইসরাইল গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।

ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী গত ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে চুক্তির বারবার লঙ্ঘন করে ইসরাইল গাজার বিভিন্ন অংশে বিমান হামলা এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

আরএ

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প