হোম > বিশ্ব

রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের ভোটাধিকারের শর্তে যুদ্ধবিরতি প্রস্তাব পুতিনের

আতিকুর রহমান নগরী

ছবি: আনাদোলু এজেন্সি।

রাশিয়ায় বসবাসরত ইউক্রেনের নাগরিকদের ভোটাধিকার দিলে, নির্বাচনের দিনগুলোতে ইউক্রেনে হামলা বন্ধ করার কথা বিবেচনা করতে প্রস্তুত রাশিয়া। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কোতে বছর শেষের এক বিশেষ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুতিন যুদ্ধবিরতির সঙ্গে রাশিয়ায় বসবাসকারী ইউক্রেনীয় নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের শর্ত জুড়ে দেন।

তিনি বলেন, ‘আমরা ইউক্রেনের নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করার কথা বিবেচনা করতে প্রস্তুত। অন্তত, ভোটের দিন ভূখণ্ডের গভীরে হামলা বন্ধ করা, এড়িয়ে চলা।

এরপর তিনি আরো বলেন, বিভিন্ন পরিসংখ্যান অনুসারে রাশিয়ার ভূখণ্ডে প্রায় ৫০ থেকে ১ কোটি ইউক্রেনীয় নাগরিক আছেন, যাদের ভোটাধিকার রয়েছে। যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের অধিকার রয়েছে এর আয়োজকদের কাছে ভোটাধিকার দাবি করার। যেখানে বর্তমানে রাশিয়ায় বসবাসকারী ইউক্রেনীয়দের রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক।

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি

অমুসলিমদের ভয় কাটাতে ব্রিটেনে শতাধিক মসজিদ উন্মুক্ত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২৮