হোম > বিশ্ব

সাহিত্যে নোবেল পেলেন লাসজলো ক্রাসনাহোরকাই

আতিকুর রহমান নগরী

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। সাহিত্যে অসামান্য অবদান রাখার পুরস্কার স্বরূপ তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, লাসজলো ক্রাসনাহোরকাইকে এই পুরস্কার দেওয়া হলো ‌‌‍‌তার আকর্ষণীয় এবং দূরদর্শী রচনার জন্য, যা এপোক্যালিপটিক সন্ত্রাসের মাঝেও শিল্পের শক্তিকে পুনঃনিশ্চিত করে।

তিনি এখন পর্যন্ত অসংখ্য আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৫ সালের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার এবং ২০১৩ সালে তাঁর উত্তর-আধুনিক উপন্যাস ‘সাতানটাঙ্গো’-এর জন্য ফিকশনে সেরা অনুবাদিত বইয়ের পুরস্কার পান।

এই লেখক হলেন দ্বিতীয় হাঙ্গেরীয়, যিনি নোবেল সাহিত্য পুরস্কার অর্জন করলেন । এর আগে ২০০২ সালে প্রয়াত ইমরে কেরতেজ এই সম্মান লাভ করেছিলেন।

সাহিত্যের নোবেলের জন্য মনোনীতদের নাম দীর্ঘ ৫০ বছর ধরে গোপন রাখছে সুইডিশ অ্যাকাডেমি। এ কারণে কে এ পুরস্কার জিততে পারেন সেটি আগে থেকে ধারণা করা যায় না।

১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৭ বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। আর সবমিলিয়ে ১২১ সাহিত্যিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। যারমধ্যে ১৮ জন হলেন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে।

নোবেলজয়ী পাবেন একটি নোবেল ও সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। .

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা