হোম > বিশ্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আগামী বছর বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) থেকে ২০২৬ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে। শুক্রবার জাতিসংঘ জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ট্রাম্প তার প্রথম কর্মদিবস সোমবার ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাবে এবং ভবিষ্যতে সংস্থাটিতে অর্থায়ন বন্ধ করে দেবে।

দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল।

যুক্তরাষ্ট্রের এই প্রস্থান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য একটি বড় আর্থিক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। কারণ দেশটি সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থায়নকারী। ২০২৪-২০২৫ সালে ডব্লিউএইচও-এর মোট বাজেটের প্রায় ১৮ শতাংশ, যা প্রায় ২৬১ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের অনুদান থেকে এসেছে। দ্বিতীয় বৃহত্তম অনুদানদাতা চীন। দেশটি ১৮১ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।

চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত কি না

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, ইসলামাবাদের অভিযোগ অস্বীকার

বিশ্ববাজারে স্থবির স্বর্ণের দাম

ট্রাম্প টিভি চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

গোপনে ভিডিও ধারণে সক্ষম স্মার্ট চশমা নিয়ে নতুন আইনি প্রশ্ন

উত্তর কোরিয়ায় পারমাণবিক কর্মসূচিতে যাচ্ছে প্রবাসীদের রেমিটেন্স

এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল

ফিজিতে ৬০ জনে একজন এইচআইভি আক্রান্ত

ব্রিটেনে আবাসন নীতি নিয়ে অসন্তোষ, প্রতিবাদে বার্নহ্যামের স্থানীয়রা

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম