হোম > বিশ্ব

ভিয়েতনামে টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন। টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে দেশটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বন্যা। সেইসঙ্গে ভূমিধসের কারণে রাস্তাঘাট আটকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রাজধানী হ্যানয়ের অনেক রাস্তা বন্যায় প্লাবিত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আট জেলেসহ ১৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় সোমবার ভোরে উত্তর-মধ্য ভিয়েতনামে বুয়ালোই আঘাত হানে। টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বন্যা দেখা দেয়।

ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকা। টাইফুনের কারণে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

স্থানীয় সময় সোমবার সকাল ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি এনঘে আন প্রদেশে আঘাত হানে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১১৭ কিলোমিটার) থেকে কমে ৮৮ কিলোমিটার।

এছাড়া বুয়ালোইয়ের আঘাতে ফিলিপাইনে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

আরএ

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা