হোম > বিশ্ব

ইয়েমেনে ১৭ জনের মৃত্যুদণ্ড দিলো হুতি বিদ্রোহীরা

আতিকুর রহমান নগরী

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত একটি আদালত ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। হুতিদের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

হুতি পরিচালিত সাবা সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, রাজধানী সানার আদালত ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত একটি গুপ্তচর নেটওয়ার্কে অংশ নেওয়া’র অভিযোগে এসব ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল বাসিত গাজী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে। খবর এএফপির।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ২০২৪–২০২৫ সময়কালে শত্রু দেশগুলোর সঙ্গে যোগাযোগ, মোসাদসহ বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে তথ্য সংগ্রহ, নাগরিকদের উসকানি ও শত্রুকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে বিভিন্ন সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা হয়, যার কারণে প্রাণহানি ও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে।

একই মামলায় একজন পুরুষ ও একজন নারীকে ১০ বছরের কারাদণ্ড এবং আরও একজনকে খালাস দেওয়া হয়েছে।

গত দুই বছরে ইসরাইলের হামলার জবাবে হুতিরা ইসরাইলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবেই এসব হামলা বলে হুতিদের দাবি। সম্প্রতি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাবি ইসরাইলি হামলায় নিহত হওয়ার পর দেশে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার অভিযান আরও জোরদার করা হয়েছে।

এসআর

আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

মার্কিন যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে ইরানের ৪ সেনা নিহত

মারা যায়নি সেই ১৯৩ বছর বয়সী কচ্ছপটি!

দ্বিতীয় পাইলটের তথ্য ফাঁসকারীকে খুঁজছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে মার্কিন দ্বিতীয় পাইলটকে উদ্ধারে কয়টি বিমান অংশ নিয়েছিল জানালেন ট্রাম্প

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে

ইরান প্রসঙ্গে হোয়াইট হাউসে যা যা বললেন ট্রাম্প

ট্রাম্পের ‘সব উড়িয়ে দেব’ হুমকির পর রাতভর শান্তি প্রচেষ্টায় মরিয়া ভ্যান্স

ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে ভুল লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা, বিরোধী নেতা ও স্ত্রী নিহত