হোম > বিশ্ব

ট্রাম্পের শুল্ক হার পরিবর্তনের সম্ভাবনা কম: মার্কিন বাণিজ্য উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা জেমিসন গ্রিয়ার বলেছেন, নতুন শুল্ক হার ‘প্রায় নির্ধারিত’ এবং এ বিষয়ে আলোচনার সুযোগ খুব কম। স্থানীয় সময় রোববার সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য উপদেষ্টা জেমিসন গ্রিয়ার একথা জানান। খবর ডেইলি নিউজের।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তির হাতিয়ার হিসেবে শুল্ক আরোপ করেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশের ওপর ১০ থেকে ৪১ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি।

স্থানীয় সময় রোববার সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য উপদেষ্টা জেমিসন গ্রিয়ার বলেন, আগামী দিনগুলোতে শুল্ক হারে কোন পরিবর্তনের সম্ভাবনা খুব কম।

গ্রিয়ার আরো বলেন, ‘এরমধ্যে অনেকগুলো চুক্তি অনুসারে নির্ধারিত হার। এই শুল্ক হার মোটামুটি নির্ধারিত।

৩১ জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্ক হার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি।

কয়েকটি দেশের জন্য শুল্কের হার গত কয়েক মাসে একাধিকার পরিবর্তনও করেছেন ট্রাম্প।

যেমন চীনের ওপর কয়েক দফায় শুল্ক বাড়ানো হয়, পরে তা আবার কমানোও হয়। তাদের আলোচনা চলছে এবং আগামী ১২ই অগাস্ট পর্যন্ত যা চলবে বলেও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে না।

আরএ

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ