হোম > বিশ্ব

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ

গোপনীয়তা লঙ্ঘন

আতিকুর রহমান নগরী

ছবি: সিবিসি

ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। রায়ে বলা হয়, লাখ লাখ ব্যবহারকারী তাদের গুগল অ্যাকাউন্টের ট্র্যাকিং ফিচার বন্ধ করার পরেও গুগল মোবাইল ডিভাইস থেকে তাদের ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করেছে। খবর বিবিসির।

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এনে ২০২০ সালের জুলাইয়ে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ব্যবহারকারীরা এই মামলায় ৩১ বিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

তবে জুরি তিনটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে গুগলকে দায়ী করেছে। গুগল ইচ্ছাকৃতভাবে বা বিদ্বেষপূর্ণভাবে এমন কাজ করেছে, এ ধরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানিয়েছেন ‘এই সিদ্ধান্ত আমাদের পণ্যের কার্যপ্রণালী সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছে। আমাদের গোপনীয়তা টুল ব্যবহারকারীদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ দেয়, আর তারা যদি পার্সোনালাইজেশন বন্ধ করে রাখে, তাদের সেই সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’

অন্যদিকে ব্যবহারকারীদের আইনজীবী ডেভিড বয়েস বলেছেন, তারা জুরির রায়ে খুবই সন্তুষ্ট।

আরএ

আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

মার্কিন যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে ইরানের ৪ সেনা নিহত

মারা যায়নি সেই ১৯৩ বছর বয়সী কচ্ছপটি!

দ্বিতীয় পাইলটের তথ্য ফাঁসকারীকে খুঁজছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে মার্কিন দ্বিতীয় পাইলটকে উদ্ধারে কয়টি বিমান অংশ নিয়েছিল জানালেন ট্রাম্প

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা বাড়ছে

ইরান প্রসঙ্গে হোয়াইট হাউসে যা যা বললেন ট্রাম্প

ট্রাম্পের ‘সব উড়িয়ে দেব’ হুমকির পর রাতভর শান্তি প্রচেষ্টায় মরিয়া ভ্যান্স

ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে ভুল লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা, বিরোধী নেতা ও স্ত্রী নিহত