হোম > বিশ্ব

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি কুয়েত। এই দেশের কাছে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, তারা প্রতিরক্ষা সংস্থা অ্যান্ডুরিলের কাছ থেকে ড্রোন প্রতিরোধী প্রযুক্তি কেনার অনুমতি দেবে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থকের প্রতিষ্ঠিত প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যকে সহায়তা করবে। এটি ন্যাটো-বহির্ভূত একটি প্রধান মিত্র দেশের নিরাপত্তা জোরদার করবে। দেশটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে আসছে।’

সূত্র: জিও নিউজ

আরএ

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, যোগ দিলেন দলের প্রতিষ্ঠাতা

কোন ভুলে জাতিসংঘে জার্মানির পরাজয়

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২১

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

পরমাণু গবেষণাগারে বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প