হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইরানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন আইনপ্রণেতারা। ছবি: সংগৃহীত

সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে দেশটি।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তেহরান তাৎক্ষণিকভাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি ও নৌঘাঁটিতে হামলা চালাবে।

পার্লামেন্টে তিনি বলেন, ইরান কোনো হুমকি অনুভব করলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে পারে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ ঘাঁটিগুলোকে প্রধান লক্ষ্য হিসেবে গণ্য করা হবে।

ইরানিদের বিক্ষোভকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের প্রস্তুতি প্রকাশ্যে আসার পর তেহরানের তরফ থেকে এই সতর্কবার্তা আসে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরাইল।

ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত দুই দিনে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রয়েছে।

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’