হোম > বিশ্ব

থাইল্যান্ডে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিহত বেড়ে ২২

আতিকুর রহমান নগরী

থাইল্যান্ডে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে সৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর আগে, সোমবার ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল থাই সরকার।

মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তরপূর্বাঞ্চলের চারটি এবং পূর্বাঞ্চলের একটি প্রদেশ বন্যায় আক্রান্ত হয়েছে।

সব মিলিয়ে দেশটির ১৯টি প্রদেশের প্রায় পৌনে চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে উত্তরাদিত এবং আয়ুথায়ার বাসিন্দারা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ অবস্থায় দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে থাই সরকার। এর আগে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সোমবার জরুরি ত্রাণ তৎপরতা শুরু করার নির্দেশ দেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা