হোম > বিশ্ব

সিরিয়ার আলেপ্পোতে সেনাবাহিনী-এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি

আতিকুর রহমান নগরী

ছবি: আল আরাবিয়া

গত কয়েক দিনের সহিংসতার পর সিরিয়ার আলেপ্পোতে নতুন করে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। আজ (মঙ্গলবার) একথা জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার আলেপ্পোতে কুর্দি বাহিনীর বোমা হামলায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অন্তত একজন সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে সেনাবাহিনীর ওপর হামলার কথা অস্বীকার করেছে এসডিএফ।

অনেক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব এলাকাবাসীকে ঘরের ভিতরে থাকতে এবং যেসব জায়গায় সংঘর্ষ চলছে, তা থেকে যতটা সম্ভব দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সরকারি বাহিনী এবং আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে দেশটির উত্তর–পূর্বাঞ্চলে কয়েকটি সংঘর্ষ রেখায় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের বিরুদ্ধে আবার সেনা মোতায়েন করা হয়।

সেনাবাহিনী কয়েক দিন আগে এসডিএফের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর দুটি এলাকা অবরোধ করে। এর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেন।

আরএ

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা