হোম > বিশ্ব

রদ্রিগো পাজ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) রদ্রিগো পাজ। তার জয়ের মধ্য দিয়ে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের প্রায় ২০ বছরের শাসনের অবসান ঘটলো। খবর আল জাজিরার।

৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, পাজ ৫৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) জানায়, পাজের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ টুটো কুইরোগা পেয়েছেন ৪৫ দশমিক ৪ শতাংশ ভোট।

৫৮ বছর বয়সী পাজ তার বাবা সাবেক বামপন্থী প্রেসিডেন্ট জেইম জামোরাকে অনুসরণ করে রাজনীতিতে আসেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে পাজ বলিভিয়ায় ফিরে আসেন। পরে তিনি দক্ষিণাঞ্চলীয় শহর তারিজার সিটি কাউন্সিলর ও মেয়র এবং ২০২০ সালে এই অঞ্চলের সিনেটর নির্বাচিত হন।

তিনি সকলের জন্য পুঁজিবাদী কৌশল প্রণয়ন, কর ছাড়, শুল্ক হ্রাস এবং জাতীয় সরকারের বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন।

ফলাফল ঘোষণার পর পাজের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী এডম্যান্ড লারা ঐক্যের আহ্বান জানান।

আরএ

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা