হোম > বিশ্ব

মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় চীনের গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার ইরানের

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছে ইরান। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে গোপনে একটি চীনা গুপ্তচর স্যাটেলাইট সংগ্রহ করেছে তেহরান। এরপর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানোর নতুন সক্ষমতা অর্জন করে দেশটি।

ফাঁস হওয়া ইরানের সামরিক নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘টিইই-০১বি’ নামের ওই স্যাটেলাইট তৈরি করেছে চীনা কোম্পানি আর্থ আই কোং। এটি ২০২৪ সালের শেষের দিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের হাতে আসে।

পত্রিকাটি জানিয়েছে, ইরানি সামরিক কমান্ডাররা স্যাটেলাইটটিকে প্রধান মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছিল। এফটি জানিয়েছে, মার্চ মাসে ওই স্থানগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ছবিগুলো তোলা হয়েছিল।

প্রতিবেদন অনুসারে, চুক্তির অংশ হিসেবে আইআরজিসি বেইজিং-ভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও ডেটা পরিষেবা প্রদানকারী সংস্থা এমপোস্যাট পরিচালিত বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশনগুলোতে প্রবেশের সুযোগ পেয়েছে, যার নেটওয়ার্ক এশিয়া, লাতিন আমেরিকা এবং অন্যান্য অঞ্চল জুড়ে বিস্তৃত।

প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইটটি ১৩, ১৪ এবং ১৫ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির ছবি তুলেছে।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন এবং চীন।

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের