হোম > বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক একথা জানিয়েছেন।

দুজারিক বলেন, ‘উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য নিয়ে মহাসচিব উদ্বিগ্ন। আমরা এখনো জ্বালানি সরবরাহ ও খাদ্য সরবরাহে ব্যাঘাত দেখতে পাচ্ছি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়ে গুতেরেসকে একটি চিঠি দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে দুজারিক এসব কথা বলেন।

দুজারিক জানান, চিঠিটি জাতিসংঘে পৌঁছেছে এবং ইরানের অনুরোধ অনুযায়ী তা নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যদের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএ

ব্যারিয়ার লেকে ৫০ লাখ ঘনমিটার পানি, যেকোনো সময় ভাঙনের ঝুঁকি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় দুর্যোগের শঙ্কায় দক্ষিণ এশিয়া

বিপদ কাটেনি, নেপালে নতুন করে ভূমিধস ও বন্যার আশঙ্কা

ইমরান খানকে জেলে সরাসরি মেরে ফেলার চেষ্টা চলছে, দাবি দুই ছেলের

হরমুজে নৌপথ চালু হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

আমার জন্য অপেক্ষা করার মতো আর কেউ অবশিষ্ট নেই, বললেন স্বজনহারা দিবগা

অর্থনৈতিক চাপ বাড়লে ‘ভূমিকম্পের মতো’ আঘাত হানবে ইরান

ভয়াবহ বন্যার আশঙ্কায় সতর্ক করল চীন, হ্রদ থেকে পানি প্রবাহের ঝুঁকি

ফ্রান্সের সমুদ্রতীরের লা গ্রঁদ-মোত শহর, স্থাপত্যই যেখানে প্রধান আকর্ষণ