হোম > বিশ্ব

পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি

আতিকুর রহমান নগরী

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ভারত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় মিডিয়া এনডিটিভি।

নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়লগস’-এর কার্টেন রেইজার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তানের আক্রমণাত্মক আচরণের জবাব দিতে ভারতীয় বাহিনী দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা অর্জন করেছে। সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল মাত্র “৮৮ ঘণ্টার একটি ট্রেলার”—যা ভারতের প্রস্তুতির প্রমাণ রাখে।

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ কতদিন স্থায়ী হবে—তা কেউ বলতে পারে না। এবার ৮৮ ঘণ্টা, কিন্তু ভবিষ্যতে তা চার মাস কিংবা চার বছরও হতে পারে। তাই দীর্ঘমেয়াদি সংঘাতের সম্ভাবনায় পর্যাপ্ত খাদ্য, অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম মজুত রাখা জরুরি।

পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত নিরাপত্তায় “নতুন নরমাল” তৈরি করেছে বলে মন্তব্য করেন সেনাপ্রধান। তার ভাষায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ উৎসাহিত করা হলে ভারত কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। “কথা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না”—বলেই তিনি পাকিস্তানকে সতর্ক করেন।

উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর জম্মু–কাশ্মীরের পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং সন্ত্রাসী হামলার হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির