হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত কয়েক ডজন

আমার দেশ অনলাইন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে সোমবার দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েক ডজন যাত্রী।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাকার্তার উপকণ্ঠে, বেকাসি তিমুর স্টেশনের কাছে একটি দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনকে পেছন থেকে অন্য একটি দূরপাল্লার ট্রেন সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এবং অনেককে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এছাড়া আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা ‘কেএআই’-এর মুখপাত্র অ্যান পুরবা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ইতিহাস গড়ার পথে মুসলিম চিকিৎসক আল-সাইয়েদ

মিশিগানে সিনেট নির্বাচনে ইতিহাস গড়ার অপেক্ষায় আবদুল আল-সাইয়েদ

কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, এখন কী হবে ট্রাম্পের

নির্বাচিত নতুন কংগ্রেস সদস্যরা শপথ নেবেন ৩ জানুয়ারি

১০০ বছর পর কানসাসে প্রথম ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয়

ইরান যুদ্ধের প্রভাবেই রিপাবলিকানদের হার, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে বললেন ট্রাম্প