হোম > বিশ্ব

ইসরাইলকে এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

৮.৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষা খাতকে শক্তিশারী করতে এবার এফ-১৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সোমবার ইসরাইলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। চুক্তি অনুযায়ী ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের ২৫টি যুদ্ধবিমান সরবরাহ করবে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

পেন্টাগন জানিয়েছে, এই চুক্তিতে ইসরাইলি বিমান বাহিনীর জন্য ২৫টি নতুন এফ-১৫ আইএ বিমানের নকশা, সংহতকরণ, যন্ত্রায়ন, পরীক্ষা, উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থা অন্তর্ভুক্ত। বিমান নির্মাণ হবে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে। আগামী ২০৩৫ সালের ৩১ ডিসেম্বর এসব বিমান ইসরাইলকে সরবরাহ করা হবে।

সোমবার ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। এই সফরের সময় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

দুবছর আগে গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে বাইডেন ও ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র ইসরাইলকে কমপক্ষে ২১.৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। নিঃশর্ত অস্ত্র সহায়তার পাশাপাশি ইসরাইল বার্ষিক বিশেষ সুযোগ-সুবিধা, অতিরিক্ত যুদ্ধকালীন সম্পূরক তহবিল এবং কংগ্রেসের সীমিত তদারকি থেকে উপকৃত হয়ে আসছে। আর এই সহায়তা দিয়ে প্রতিদিন ইসরাইল হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের।

ইসরাইলি আগ্রাসনে লেবাননে নিহত বেড়ে ৪ হাজার ৩৪৬

সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি সাদা বাজপাখির ছানা

ফিলিস্তিনি ভূখণ্ডে যেভাবে উত্থান হলো ইসরাইলি বসতি স্থাপনকারীদের

‘প্রচুর অনুরোধ’ পাওয়ায় মার্কিন সেনাদের ধরতে পুরস্কার ঘোষণা ইরানের

ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানালেন পোপ লিও

‘হরমুজের রক্ষীরা পা ভেঙে দেবেন’, ট্রাম্পকে ইরানি সেনাপ্রধান

ককরোচ স্বেচ্ছাসেবকের বাবা হত্যায় প্রতিবাদের ঝড়, খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি

ফিলিস্তিনের সমর্থনে দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে বিক্ষোভ

‘সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই জয়ী ইরান’

রাশিয়ায় ইউক্রেনের ৬০০ ড্রোন হামলা, পাল্টা হামলায় ইউক্রেনে নিহত ৫