হোম > বিশ্ব

নতুন সেনা ও নৌপ্রধান নিয়োগ করল ভারত

আমার দেশ অনলাইন

নতুন প্রতিরক্ষাপ্রধান ও নৌবাহিনীর প্রধান নিয়োগ দিয়েছে ভারত। ভারতের নতুন প্রতিরক্ষাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি। আর ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি বর্তমান প্রতিরক্ষাপ্রধান অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। অনিল চৌহান দায়িত্ব শেষ করবেন আগামী ৩০ মে। দায়িত্ব গ্রহণের দিন থেকেই সুব্রমণি ভারতের সামরিকবিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। চিফ অব ডিফেন্স স্টাফ হওয়ার পর স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী— তিন বাহিনীর প্রধান হিসাবে কাজ করবেন সুব্রমণি।

বর্তমান নৌসেনাপ্রধান ভাইস অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মে।

ভারতের জাতীয় ডিফেন্স একাডেমিতে ছিলেন সুব্রমণি। সেখান থেকে ১৯৮৫ সালে যান গঢ়বাল রাইফেলসে। ব্রিটেনে জয়েন্ট সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে কয়েক বছরের জন্য যোগ দিয়েছিলেন। দেশে ফেরার পর তাকে পর্বত ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে নিয়োগ করা হয়। এরপর ন্যাশনাল ডিফেন্স কলেজেও ছিলেন সুব্রমণি। ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক সংঘাতপ্রবণ এলাকায় সংবেদনশীল পদের দায়িত্ব সামলেছেন। কাজাখস্তানের ভারতীয় দূতাবাসেও ছিলেন একসময়। ২০২৩ সালে সুব্রমণি সেন্ট্রাল কমান্ডের কমান্ডিং ইন চিফ জেনারেল অফিসার নিযুক্ত হয়েছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস/আনন্দবাজার

আরএ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ট্রাম্পের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ ব্যর্থ হয়েছে: ইরানি কর্মকর্তা

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ২

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় ক্ষুব্ধ আমিরাত

চীন ও রাশিয়ার ১০ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর

ফিলিস্তিনির লাশ কবর থেকে সরাতে বাধ্য করল ইসরাইল

মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী