হোম > বিশ্ব

কিয়েভে রুশ হামলায় নিহত ৬, ইউক্রেনের পাল্টা আক্রমণ

আতিকুর রহমান নগরী

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক ভোরের হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিচকো। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় অন্তত দুটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রাশিয়ার সীমান্তবর্তী ক্রাসনোদার ও রোস্তভ অঞ্চলে ইউক্রেনের রাতভর বিমান হামলায় প্রাণহানির খবর পাওয়া গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা রাতে ইউক্রেনের ছোড়া ২৪৯টি ড্রোন ধ্বংস করেছে।

রোস্তভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানান, রাতের হামলায় অঞ্চলের বন্দরনগরী তাগানরগে একজন নিহত হয়েছেন। রোস্তভ শহরের মেয়র স্বেতলানা কামবুলোভা বলেন, পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ রাতের গোলাবর্ষণকে কিয়েভ প্রশাসনের অন্যতম বড় ও দীর্ঘস্থায়ী হামলা হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: রয়টার্স

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির