হোম > বিশ্ব

সিরিয়ায় মর্কিন বাহিনীর ওপর হামলায় সৌদি আরবের নিন্দা

আতিকুর রহমান নগরী

সিরিয়ায় পুরাতন শহর পালমিরার কাছে একটি যৌথ অভিযান চলাকালীন সময়ে মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

হামলাটি সেই সময় ঘটেছিল যখন সিরিয়ার বাহিনী এবং মার্কিন কর্মীরা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছিল। এই ঘটনায় দুই মার্কিন সৈন্য এবং একজন বেসরকারি দোভাষী নিহত হন।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব বারবার সকল ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করেছে এবং চরমপন্থী হিংসার শিকার হওয়া সকল দেশের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। এছাড়াও, সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক প্রচেষ্টা এবং অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে তারা।

সূত্র: আল আরাবিয়া

এসআর

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান