হোম > বিশ্ব

গাজায় এক মাসে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

আতিকুর রহমান নগরী

গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার সরকারি তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম মাসে ইসরাইলি দখলদার বাহিনী মোট ২৮২টি লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনে ২৪২ জন নিহত এবং ৬২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইল নিয়মতান্ত্রিকভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে, যা “সমস্ত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিধির স্পষ্ট লঙ্ঘন।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ৮৮টি গুলি চালানোর ঘটনা, আবাসিক এলাকায় ১২টি অনুপ্রবেশ, ১২৪টি বিমান ও সরাসরি হামলা, এবং ৫২টি বেসামরিক ভবন ধ্বংস করেছে। এছাড়াও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ২৩ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস ইসরাইলের ধারাবাহিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই লঙ্ঘনগুলোর ফলে মানবিক পরিস্থিতি আরও অবনতি হচ্ছে এবং এর সমস্ত দায়ভার ইসরাইলকেই বহন করতে হবে।

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ