হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় নিহত শিশুদের স্মরণে নেদারল্যান্ডসে ব্যতিক্রমী উদ্যোগ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত হয়েছে হাজার হাজার শিশু। তাদের স্মরণে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে নেদারল্যান্ডসে। গত ১ আগস্ট হেগের শেভেনিঙ্গেন সৈকতে শিশুদের হাজার হাজার জোড়া জুতা সারি বেঁধে রাখা হয়।

সৈকতে রাখা ৭ হাজার জুতা হয়ে ওঠে নিহত শিশুদের জীবনের প্রতীক; তুলে ধরে ইসরাইলের গণহত্যায় মানবিক প্রভাবের গভীরতা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে অংশগ্রহণকারীরা দিনভর সেখানে জড়ো হন।

আয়োজকদের লক্ষ্য, গাজায় ইসরাইলি আগ্রাসনের বিষয়ে সচেতনতা বাড়ানো।

জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ২০ হাজার শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৪৪ হাজারের বেশি শিশু।

এছাড়া আরো হাজার হাজার শিশু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে তারা।

অবরুদ্ধ এই উপত্যকায় পাঁচ বছরের কম বয়সি অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র ক্ষুধার কারণে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। অনাহারে মারা গেছে অনেকে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

যুক্তরাষ্ট্রের ঘাঁটির কাছে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইসরাইলের নীতি পরিবর্তন করা দরকার: সিরিয়ার প্রেসিডেন্ট

ভোটার তালিকা সংশোধন নিয়ে ব্যাখ্যার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

ইসরাইলের আকাঙ্ক্ষা শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়: জর্ডানের রাজা

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, হরমুজ খোলার শর্ত দিল তেহরান

ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে দ্বিরাষ্ট্রীয় সমাধানে কানাডার দৃঢ় সমর্থন

কূটনৈতিক উপায়ে উপসাগরীয় সংকট সমাধান করা সম্ভব: কাতারের আমির

নিউইয়র্কে ইরান ও যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নিশ্চিত করলেন ট্রাম্প

বিশ্ববাজারে কমল তেলের দাম

গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে চুক্তি