হোম > বিশ্ব

এশিয়া কাপ জয়ে মোদির খোঁচা, পাল্টা জবাব পাকিস্তানের

আতিকুর রহমান নগরী

দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এর মধ্যে দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপ। তবে শেষ হওয়ার পরও যেন থামছে না ভারত–পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা।

এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার তার বক্তব্যের জবাব দিতে দেরি করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই।

গতকাল পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়ের পর মোদি ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে লেখেন, খেলার মাঠেও অপরাশেন সিঁদুর। ফলাফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’

কিছুক্ষণ পরই মোদির এই পোস্টের জবাব দেন নাকভি।

রিটুইট করে তিনি লেখেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।

গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা হামলা শুরু হলে টানা চার দিন সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ।

এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামলা বন্ধ করে দুই দেশ। এর পর থেকে দুই দেশই যুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করে আসছে, যা এখন খেলার মাঠে এসেও ঠেকেছে।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের