হোম > বিশ্ব

ইতালি ও ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, রোমে যাচ্ছেন রুবিও

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সপ্তাহে রোম সফরে যাচ্ছেন। এই সফরের উদ্দেশ্য হলো ইতালীয় সরকার এবং ভ্যাটিকানের সঙ্গে শীতল সম্পর্কের বরফ গলানো। রুবিও আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ইতালির রাজধানীতে থাকবেন বলে কথা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রুবিও রোম সফরে গিয়ে ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী পিয়েত্রো পারোলিন এবং ইতালির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে সাক্ষাৎ করবেন। সূত্রটি আরো জানায়, রুবিও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করার অনুরোধ করেছেন, কিন্তু সেই অনুরোধ এখনো মঞ্জুর করা হয়নি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা পোপ লিওর বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন তীব্র আক্রমণের পর থেকে রোমের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।

পোপ লিওর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের সমালোচনা করেন ইতালির প্রধানমন্ত্রী। এরপর মেলোনির সমালোচনা করেন ট্রাম্প। ট্রাম্প ইরানের ওপর হামলায় সমর্থন না দেওয়ার জন্য মেলোনির সরকারের সমালোচনা করেন এবং এর ফলস্বরূপ ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দেন।

করিয়েরে দেল্লা সেরার এক প্রতিবেদনে বলা হয়, রুবিওর এই সফরের উদ্দেশ্য রোম এবং ভ্যাটিকান উভয়ের সঙ্গেই শীতল সম্পর্ককে ‘উষ্ণ’ করা।

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পেন্টাগন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই সংখ্যা আরো বাড়তে পারে। ট্রাম্প ইতালি ও স্পেনের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি যুদ্ধের বিরোধিতা করে আসছেন, অন্যদিকে রোম মার্চের শেষ ভাগ পর্যন্ত একটি ভারসাম্য রক্ষার নীতি অনুসরণ করছিল। তারা যুদ্ধের জন্য অস্ত্র বহনকারী মার্কিন বিমানগুলোকে সিসিলির একটি বিমানঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানায়।

রুবিও এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত বছরের মে মাসে পোপ লিওর অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মমতার পরাজয় কেন বদলে দিতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতি

ট্রাম্পের শর্ত মেনেই এগোচ্ছে ইউরোপ: ন্যাটো প্রধান

ফিলিপাইনে ৬.০ মাত্রার ভূমিকম্প

আরব আমিরাত উপকূলে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলা

আসামে বিধানসভা নির্বাচনেও এগিয়ে বিজেপি

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হলে যুদ্ধের হুমকি ইরানের

বিজেপির কলকাতা কার্যালয়ে উৎসব শুরু

ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

জ্বালানি ও খনিজ খাতে অস্ট্রেলিয়া-জাপান বড় চুক্তি

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি