হোম > বিশ্ব

ইরানজুড়ে সরকারপন্থিদের পাল্টা বিক্ষোভ

দাঙ্গাকারীদের সমালোচনা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: প্রেস টিভি

ইরানে পাল্টা বিক্ষোভ শুরু করেছেন সরকারপন্থিরা। বিদেশি মদদপুষ্ট দাঙ্গাকারীদের বিরুদ্ধে দেশব্যাপী এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। কোনো কোনো প্রদেশে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বিক্ষোভ শুরু হয়। তবে তেহরানসহ দেশের বেশিরভাগ প্রদেশে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। খবর প্রেস টিভির।

ইরানি মুদ্রা রিয়ালের মান কমে যাওয়ার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা। সেই বিক্ষোভ এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরান সরকার বলছে, বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে বিক্ষোভ সসিহংসতায় রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, সবশেষ অস্থিরতার জন্য দায়ীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থনপুষ্ট।

ইরান সরকার জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ যৌক্তিক এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। মুদ্রার মান কমে যাওয়া ও অর্থনৈতিক সংকটের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছে তেহরান।

রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো উড়োজাহাজ, নিহত ৫

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি