হোম > বিশ্ব

ইসরাইল পুরো মধ্যপ্রাচ্য দখলে নিলে আপত্তি নেই: মার্কিন রাষ্ট্রদূত

আমার দেশ অনলাইন

তেলআবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরাইল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করে নেয়, তাহলে তার কোনো আপত্তি নেই। কারণ হিসেবে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত ভূমি দখল করতে ইসরাইলকে অধিকার দিয়েছে বাইবেল। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরব ও ইরাকের কিছু অংশ। বুধবার ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যের বেশির ভাগ এলাকাকে তাদের জন্য ‘ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি’ হিসেবে দাবি করে থাকে ইহুদিরা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে হাকাবি বলেন, ‘ইসরাইল এমন একটি ভূমি, যা ঈশ্বর ইব্রাহিমের মাধ্যমে তার নির্বাচিত জাতিকে দিয়েছিলেন।’ যদিও পরে তিনি দাবি করেন যে ইসরাইলি সরকার বর্তমানে সেই প্রাচীন সীমানাগুলোতে সম্প্রসারণ করতে চাইছে না।

হাকাবির বলেন, ‘তারা (ইসরাইল) যদি সবকিছু দখল করে নেয় তাহলে ভালো হয়।’ তার এমন বিবৃতিতে হতবাক হয়ে যাওয়া কার্লসন হাকাবির কাছে জানতে চান, তিনি পুরো অঞ্চলে ইসরাইলের সম্প্রসারণের অনুমোদন দেবেন কি না। জবাবে হাকাবি বলেন, ‘তারা এটা (মধ্যপ্রাচ্য) দখল করতে চায় না। তারা এটা বলছে না।’

ইসরাইলের সীমানা সম্প্রসারণের অধিকার সম্পর্কে হাকাবির মতামতের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কি না, সে বিষয়ে আল জাজিরার প্রশ্নের কোনো জবাব দেয়নি পররাষ্ট্র দপ্তর।

সূত্র: আল জাজিরা

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স