হোম > বিশ্ব

থাইল্যান্ডে স্কুলে গোলাগুলি, নিহত ৬

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

থাইল্যান্ডের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র ত্রাইরং ফিওফান বলেছেন, শুক্রবার ব্যাংককের উত্তর-পশ্চিম উপকণ্ঠে ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।

পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে একজন ছাত্র হিসেবে শনাক্ত করেছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সরকারি সম্প্রচার মাধ্যম থাই পিবিএস জানিয়েছে, এই হামলায় তিনজন শিক্ষক ও তিনজন ছাত্র নিহত হয়েছেন।

১৮ বছর বয়সী এক ছাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি প্রথমে ভেবেছিলেন আতশবাজির শব্দ অথবা কেউ কোনো বস্তু দিয়ে আঘাত করছে।

তিনি আরো বলেন, ‘প্রথমে আমি ভাবিনি ওটা বন্দুকের গুলি ছিল। অনেকগুলো গুলির শব্দ হয়েছিল। তারপর সব থেমে গেল। তারপর আবার শুরু হলো।’

সূত্র: আল জাজিরা

আরএ

ফিজিতে ৬০ জনে একজন এইচআইভি আক্রান্ত

ব্রিটেনে আবাসন নীতি নিয়ে অসন্তোষ, প্রতিবাদে বার্নহ্যামের স্থানীয়রা

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

গ্রিনল্যান্ডে আরো দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

ইয়েমেনে সৌদির বিমান হামলায় আরো ৬ জন নিহত

হুথিদের হামলা মোকাবিলায় সৌদিকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২

ট্রাম্পের বিরুদ্ধে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের মামলা

ইরানের সব এয়ারলাইন্স বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস