হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান: নিরাপত্তা বিশ্লেষকদের সতর্কতা

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের হামলারেআশঙ্কা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে সন্ত্রাসবাদবিরোধী দুই সাবেক কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক কাউন্টার-টেররিজম কর্মকর্তা স্যাম ভিনোগ্রাড বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য ‘বহুমাত্রিক হুমকি’। তার মতে, তেহরান শুধু শারীরিক হামলাই নয়, সাইবার আক্রমণ এবং তথ্যযুদ্ধের মাধ্যমেও ক্ষতি করার চেষ্টা করতে পারে।

ভিনোগ্রাড জানান, ইরান বিভিন্ন প্রক্সি গোষ্ঠী এবং রাষ্ট্রীয় এজেন্টের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভেতরেও কিছু নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। তার দাবি, কখনো কখনো তারা স্থানীয় অপরাধীদের অর্থ দিয়ে হত্যা বা হামলার মতো কাজ করাতেও পারে।

বর্তমানে নিউইয়র্কে এক ব্যক্তির বিচার চলছে, যিনি ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডের হয়ে মার্কিন রাজনীতিবিদদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথবা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নামও উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া সিআইএর সাবেক কাউন্টার টেররিজম কর্মকর্তা জো জেকস বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রে হামলার চেষ্টা করে, তার লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেওয়া এবং নিজেদের আক্রমণক্ষমতা প্রদর্শন করা। তিনি সতর্ক করেন, সম্ভাব্য হামলা সাইবার আক্রমণের মাধ্যমেও হতে পারে।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল