হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দিচ্ছেন নেতানিয়াহু: এরদোয়ান

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। সেই সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার আঙ্কারায় ক্ষমতাসীন দলের এক সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে এই অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন এরদোয়ান।

ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের সংখ্যা তুলে ধরে তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ আমাদের অঞ্চলকে রক্ত ​​ও বারুদের গন্ধে ডুবিয়ে দিচ্ছে।’ তিনি আরো বলেন, নিরীহ শিশুরাও এই আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে, যা এই সংঘাতের মানবিক মূল্যকে তুলে ধরে।

এরদোয়ান এই সংঘাতকে ইসরাইলের যুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, এর খেসারত দিতে হচ্ছে সমগ্র মানব জাতিকে।

তিনি আরো বলেন, কঠিন এই সময়ে তুরস্ক তার ভ্রাতৃপ্রতিম দেশগুলোর পাশে থাকবে।

‘ভারতে গোয়ালঘরে’ স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে