হোম > বিশ্ব

ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়াকে ‘তুষ্ট করার’ অভিযোগ বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করাকে তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পকে ‘আধুনিক যুগের তুষ্টিকরণ নীতি’ হিসেবে দেখেন। এটি কখনোই মস্কোকে সন্তুষ্ট করবে না বলেও উল্লেখ করেন তিনি। ব্রিটিশ সম্প্রচারমাধ্যমকে (বিবিসি) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বাইডেন। এটিকে বাইডেনের হোয়াইট হাউস ছাড়ার পর প্রথম সাক্ষাৎকার বলে উল্লেখ করেছে বিবিসি।

সাক্ষাৎকারে বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, ইউক্রেন ‘মূল রাশিয়ার’ অংশ এবং ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একত্রিত করতে কেউ তাকে থামাতে পারবে না। যদি কেউ এমনটা ভেবে থাকেন, তবে তিনি বোকার স্বর্গে বাস করছেন। বাইডেন আরো বলেন, পুতিনের মতো একজন স্বৈরাচারী ও সন্ত্রাসী নেতাকে এত বিশাল পরিমাণ জমি দখলের সুযোগ দেওয়া যাবে না।

ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার নীতি পরিবর্তন করেছেন ট্রাম্প। তিনি কিয়েভকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছেন। একইসঙ্গে রাশিয়ার ওপরও চাপ কমিয়েছেন। অথচ রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালিয়েছিল। যদিও ট্রাম্প বলছেন, হত্যাযজ্ঞ থামাতে চান তিনি।

বাইডেন উদ্বেগ প্রকাশ করে বলেন, ট্রাম্পের ‘পুতিন প্রীতি’র কারণে ইউরোপ এখন আমেরিকার দৃঢ়তা ও নেতৃত্বের ওপর বিশ্বাস হারাতে বসেছে।

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির