হোম > বিশ্ব

পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ইরানের

আমার দেশ অনলাইন

পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি নিন্দা জানাতে ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ইরানে অবৈধ আগ্রাসনসহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ব্রিকসের সদস্যভুক্ত দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দায়িত্বশীল সদস্যের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুস্পষ্ট নিন্দা জানানো।’

ইরান বিশ্বাস করে যে ব্রিকস ‘একটি নতুন বিশ্বব্যবস্থার উত্থানে’র প্রতীক, যেখানে গ্লোবাল সাউথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরাগচি এই জোটকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ রোধ করতে এবং যুদ্ধবাদী নীতি বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: আরব নিউজ

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ