হোম > বিশ্ব

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনা ধ্বংস করার দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তেহরানের অদূরে অবস্থিত ওই স্থাপনাটিতে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ধ্বংস হওয়া স্থাপনাটির নাম ‘কুহ-ই বারজামালি ব্যালিস্টিক মিসাইল অ্যাসেম্বলি ফ্যাসিলিটি’। এটি ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে বারজামালি পাহাড় এলাকায় অবস্থিত।

সেন্টকমের তথ্য অনুযায়ী, ওই কারখানায় খুব কাছের, স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও সংযোজন করা হতো। চলতি মাসের শুরুর দিকে এই অভিযান চালানো হয় বলে জানানো হয়েছে।

মার্কিন বাহিনী তাদের দাবির সপক্ষে ওই স্থাপনার ওপর হামলার আগের এবং পরের স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা