হোম > বিশ্ব

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আরো ৫ দেশ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরো পাঁচটি দেশ। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ঘোষণাকারী দেশের তালিকায় যোগ দিয়েছে বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে দ্বিরাষ্ট্র সমাধানের আশায় আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের

সমাবেশে মাল্টার প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই স্বীকৃতি শান্তি ও ন্যায়বিচারের প্রতি এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসকে প্রতিফলিত করে।’

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী একে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসাবে বর্ণনা করেছেন।

অন্যদিকে বেলজিয়াম বলছে, এই পদক্ষেপটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য তাদের সমর্থনকে প্রতিফলিত করে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এর আগে একই বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেন।

তিনি বলেন, ‘আমি ঘোষণা করছি যে, আজ ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এটিই ইসরাইলের শান্তিতে বসবাসের একমাত্র সমাধান।’

তার মতে, গাজায় ইসরাইলের গণহত্যা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত জরুরি ছিল।

তিনি আরো বলেন, ‘গাজায় যুদ্ধ, বোমা হামলা, গণহত্যা এবং বাস্তুচ্যুতি থামানোর সময় এসেছে। গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না।’

ফিলিস্তিনকে স্বীকৃতি ঘোষণা করা দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ম্যাক্রোঁ। যার মধ্যে রয়েছে অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, মোনাকো, পর্তুগাল, যুক্তরাজ্য এবং সান মারিনো।

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পর আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান।

ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল এতে যোগ দেয়নি।

আরএ

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ পাবেন নারীরা

‘এই অবিচার স্মরণীয় হয়ে থাকবে’—রাজনীতিবিদদের ক্ষোভ

ইরানের হামলার শঙ্কায় বাহরাইনে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ইরান যুদ্ধে তথ্য ফাঁস, মরিয়া হয়ে ঘরের শত্রু খুঁজছেন ট্রাম্প

ট্রাম্পের ‘ঐতিহাসিক’ তেল চুক্তিতে কী পেল ভেনেজুয়েলা

ইরানের হামলার জবাবে তিন তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

এআই বানিয়ে জেলে যেতে পারেন নির্মাতারা, মার্কিন সিনেটে নতুন বিল

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

অভিবাসীদের ঢলে ঠাঁই নেই সেউতায়, রাস্তায় থাকা মানুষদের জন্য তাঁবু বানাচ্ছে স্পেন