হোম > বিশ্ব

কাতারের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি ট্রাম্পের

স্টাফ রিপোর্টার

কাতারের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমান নির্মাতা বোয়িং-এর কাছ থেকে কাতার এয়ারওয়েজের জন্য ১৬০টি জেট কেনার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

ট্রাম্প জানান, চুক্তির মূল্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি এবং এর আওতায় ১৬০টি জেট অন্তর্ভুক্ত রয়েছে। এটা দুর্দান্ত।

তিনি বোয়িং-এর সিইও কেলি ওর্টবার্গকে উদ্দেশ করে বলেন, তাহলে এটা একটা রেকর্ড, কেলি ও বোয়িং-কে অভিনন্দন।

এর আগে সৌদি আরব থেকে কাতারে গিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার পৌঁছানোর পরই বিলাসবহুল লুসাইল প্রাসাদে গিয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে বিলাসবহুল সংবর্ধনায় সিক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট।

এনভিডিয়ার শীর্ষ পদে ফেরার চেষ্টা হুয়াংয়ের, সমর্থন করছেন মাস্কের মতো শিল্পপতিরা

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান