হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র আক্রমণ করলে পরিণতি হবে ভয়াবহ: ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

নিকোলাস মাদুরো | ছবি- আল জাজিরা

ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় সামরিক হামলা চালালে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে আমরা প্রস্তুত। তিনি সতর্ক করেন, এমন কোনো হামলা হলে এর পরিণতি হবে ‘ভয়াবহ’। মঙ্গলবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে রদ্রিগেস বলেন, ভেনিজুয়েলার বিশাল তেল, গ্যাস, সোনা ও খনিজ সম্পদ দখল করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। তার মতে, এটির একটিমাত্র লক্ষ্য হলো— ভেনিজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখল করা।

তিনি আরো জানান, জরুরি অবস্থা কার্যকর হলে প্রেসিডেন্ট মাদুরো বিশেষ ক্ষমতা পাবেন। সশস্ত্র বাহিনীকে দ্রুত মোতায়েন, সীমান্ত বন্ধ করা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে তুলে দেয়ার মতো পদক্ষেপ নিতে পারবেন তিনি। রদ্রিগেস দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কোনোদিন আমাদের মাতৃভূমি অন্য কারো হাতে তুলে দেবো না— কখনোই না।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কারাকাসের ওপর চাপ বাড়িয়েছে। ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনীর বড় আকারের মোতায়েন এবং ভেনিজুয়েলার নৌকা লক্ষ্য করে বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। যদিও ওয়াশিংটন দাবি করছে এসব অভিযান লাতিন আমেরিকার মাদক চক্র দমনের অংশ। তবু অনেকেই আশঙ্কা করছেন, এটি মাদুরোর ১২ বছরের শাসন শেষ করার বৃহত্তর সামরিক হস্তক্ষেপের পূর্বাভাস হতে পারে।

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান