হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের সশস্ত্র সংগ্রামকে বৈধতা দিলেন ধর্মীয় নেতারা

ইস্তাম্বুল সম্মেলনে ঐতিহাসিক ঘোষণা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতারা ফিলিস্তিনিদের সশস্ত্র সংগ্রামকে বৈধ হিসেবে সমর্থন করে একটি ঐতিহাসিক ঘোষণা জারি করেছেন। সম্মেলনে নেতারা, ফিলিস্তিনিদের ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অধিকারকে ধর্মীয় ও মানবিক দায়িত্ব এবং সশস্ত্র সংগ্রামকে অবৈধ ঘোষণা করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন।

শনিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদে অনুষ্ঠিত গাজা সম্মেলন ৮ দিনের তীব্র আলোচনা শেষে শুক্রবার শেষ হয়েছে। যেখানে ৫০ টিরও বেশি দেশের ও ২০০ এরও অধিক মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতা অংশ নেন।

প্রতিনিধিরা গাজার অবস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শুধুমাত্র একটি স্থানীয় সমস্যা নয়, বরং একটি বিশ্বব্যাপী মুসলিম এবং মানবিক দায়িত্ব হিসেবে চিহ্নিত করেছেন। সম্মেলনটি বিশেষত ফিলিস্তিনিদের সহায়তায় মুসলিম দেশগুলির রাজনৈতিক, মানবিক এবং আইনি সংহতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

ইস্তাম্বুল ঘোষণায় মুসলিম ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে ইহুদিবাদী কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এবং ফিলিস্তিনিরা যাতে অধিকতর সহায়তা পেতে পারে তার জন্য লাভের অংশ গাজার সহায়তায় বরাদ্দ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, সম্মেলনে ইসরাইলের সঙ্গে সমস্ত রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার আহ্বান জানানো হয়।

যুদ্ধাপরাধের বিচারের দাবি, ইসরাইলের বিরুদ্ধে গাজায় সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে, পশ্চিমা দেশগুলির কাছে গাজার যুদ্ধাপরাধের বিরুদ্ধে মানবিক অবস্থান গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা হয়েছে।

সম্মেলনের সমাপ্তি ঘোষণার পর, প্রতিনিধিরা একে একটি “সংগ্রামের সূচনা” হিসেবে উল্লেখ করেছেন, যা ফিলিস্তিনির অধিকার এবং গাজার পরিস্থিতির প্রতি মুসলিম বিশ্বের দায়িত্বকে আরও জোরালোভাবে সামনে আনবে।

ইরান যুদ্ধের প্রভাবে সুদানে ত্রাণ ব্যয় দ্বিগুণ, সরবরাহে বিলম্ব: জাতিসংঘ

ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা

ইরান যুদ্ধের ধাক্কায় টালমাটাল মার্কিন অর্থনীতি

লেবাননের প্রতি ইঞ্চি জমি পুনরুদ্ধারের ঘোষণা প্রধানমন্ত্রীর

আত্মরক্ষা নয়, আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র : তেহরান

হরমুজ সংকটে সিঙ্গাপুরের অর্থনীতিতে ধসের শঙ্কা

হরমুজ বন্ধ থাকায় বিকল্প রুটে চলছে মধ্যপ্রাচ্যের বাণিজ্য

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট

২২৬ আসন পাব, বুথফেরত জরিপ বিশ্বাস করবেন না: মমতা

যুদ্ধবিরতির সুযোগে অস্ত্র উদ্ধার করছে ইরান