হোম > বিশ্ব

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

আমার দেশ অনলাইন

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ প্রস্তাব দেন। খবর বিবিসির।

পোস্টে তিনি লেখেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংলাপের আয়োজন করতে ইরান প্রস্তুত।

সুপ্রতিবেশীনীতির মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসনের ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।

আরাগচি শান্তি প্রক্রিয়ায় ইরানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, তার দেশ গঠনমূলক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং কাবুল ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত।

সীমান্ত উত্তেজনা বাড়ানোর পরিপ্রেক্ষিতে ইরান এর আগেও দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেয়।

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না লেবাননের প্রেসিডেন্ট

পাকিস্তানকে ৮ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা সৌদি আরবের

যুদ্ধবিরতির প্রচেষ্টায় ট্রাম্পকে ধন্যবাদ লেবাননের প্রেসিডেন্টের

ইরানে কঠোর হামলা চালানোর হুমকি ইসরাইলের

লেবাননে অবশ্যই যুদ্ধবিরতি হতে হবে: ব্রিটিশ মন্ত্রী

ইরানের সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ‘স্বৈরাচার’ শাসিত বিশ্বের নিন্দা করলেন পোপ লিও

যুক্তরাষ্ট্র-ইরান আস্থা তৈরিতে কাজ করছে পাকিস্তান