হোম > বিশ্ব

চ্যালেঞ্জ সত্ত্বেও ইউরোপের সঙ্গে বাড়ছে আফগানিস্তানের বাণিজ্য

আতিকুর রহমান নগরী

ইউরোপের দেশগুলোতে বাড়ছে আফগানিস্তানের রপ্তানি বাণিজ্য। আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের তুলনায় উভয় পক্ষের বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দেশটির শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুনজাদা আব্দুল সালাম জাওয়াদ বলেন, ২০২৫ সালের প্রথম আট মাসে আফগানিস্তান ১৭ মিলিয়ন ডলারের সমপরিমাণ রপ্তানি করেছে ইউরোপের বিভিন্ন দেশে। এর বিপরীতে ইউরোপের বিভিন্ন থেকে আমদানির পরিমাণ ১৪৩ ছিলো মিলিয়ন ডলার। এসব দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি, সুইডেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং যুক্তরাজ্যসহ আরো অনেক দেশ।

আফগান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মুখপাত্র জান আকা নাভিদ বলেন, ইউরোপের বাজারে আফগানিস্তানের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সৌভাগ্যক্রমে, ইউরোপের দেশগুলোর সাথে আমাদের রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। চ্যালেঞ্জ থাকবে তবে আফগানিস্তানের প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রগুলো যাওয়া পথের দেশগুলোর সাথে দ্বি-পাক্ষিক চুক্তি করা। বিশেষত লাপিস লাজুলি করিডোরের দেশগুলোর সাথে।

চেম্বার অব অ্যাগ্রিকালচার অ্যান্ড লাইভস্টকের ভারপ্রাপ্ত প্রধান ওয়াসিম সাফি বলেন, পণ্যের আন্তর্জাতিক মানের নিশ্চয়তায় এবং প্যাকেজিং ও লেবেলের জন্য আমাদের ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। এর মাধ্যমে ইউরোপের দেশগুলোতে ভালো ট্রানজিট পাওয়া যাবে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এবং কৃষি, হস্তশিল্প, তাজা ও শুকনো ফল উৎপাদনের অপার সম্ভাবনা এবং এমনকি খনিজের জন্য ইউরোপের দেশগুলোকে রপ্তানির প্রধান গন্তব্যস্থল হিসেবে মনোনীত করেছে।

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান

মোদিকে ‘সন্ত্রাসী’ বললেন কংগ্রেস সভাপতি

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে ‘পূর্ণ সমর্থন’ জানাল চীন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম