হোম > বিশ্ব

গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় একটি টানেলে বিস্ফোরণে দু’ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানা যায়, নিহত সেনাদের দু’জনেই ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন।

ইসরায়েলি বাহিনীর প্রাথমিক ধারণা, গোলানি ব্রিগেডের অধীনে কর্মরত এই সৈন্যরা একটি ভবনের ভেতরে সুড়ঙ্গের প্রবেশপথ স্ক্যান করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাতে দু’জন নিহত ও দু’জন আহত হয়। আহত সৈন্যদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ দু’জন নিহত হওয়ার ফলে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে মৃত ইসরাইলীর সংখ্যা ৪১৬ জনে পৌঁছেছে।

এ ছাড়া শনিবার আরেকটি পৃথক ঘটনায় উত্তর গাজায় জেরুজালেম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের একজন রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়। গাজা শহরের পূর্ব দারাজ এবং তুফাহ পাড়ার একটি সেনা শিবিরে বিস্ফোরণে ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের দু’সৈন্য আহত হয়েছে।

এমএস

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি