হোম > বিশ্ব

কুয়েত উপকূলে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

আমার দেশ অনলাইন

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, কুয়েতের উপকূলে একটি ট্যাংকার ‘বড় ধরনের বিস্ফোরণের’ শিকার হয়েছে। সমুদ্রে ছড়িয়ে পড়েছে তেল। উপসাগরে কুয়েতের মুবারক আল কাবির বন্দর থেকে ৩০ নটিক্যাল মাইল (৫৬ কিমি) দক্ষিণ-পূর্বে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ জানানো হয়নি।

ইউকেএমটিও এক বিবৃতিতে জানিয়েছে, ‘একটি কার্গো ট্যাংক থেকে তেল ছড়িয়ে পড়ছে। কোনো আগুনের খবর পাওয়া যায়নি এবং ক্রুরা নিরাপদ এবং সুস্থ আছেন।’

ট্যাংকারটি বিস্ফোরণের পর একটি ছোট নৌযানকে আশপাশের এলাকা থেকে পালিয়ে যেতে দেখেছে বলে জানিয়েছে, ইউনাইটেড কিংডম মেরিটিম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, ঘটনাটি দেশের আঞ্চলিক জলসীমার বাইরে, মুবারক আল কাবীর বন্দর থেকে কমপক্ষে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে ঘটেছে।

সূত্র: রয়টার্স

চীন-নেপাল সীমান্তের গিয়েরং বন্দর ভেসে যাওয়ার ভয়াবহ ফুটেজ

জার্মানিতে প্রাণঘাতী গ্রীষ্ম: তাপপ্রবাহে রেকর্ড ১৫ হাজার ৮০০ মৃত্যু

ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের প্রমাণ নেই: আইএইএ প্রধান

জানি না বাবা বেঁচে আছেন কি না, ছেলের হৃদয়বিদারক আকুতি

নেপালে আরো বন্যা ও ভূমিধসের আশঙ্কা

বোমার মতো বিস্ফোরিত হয়ে ধেয়ে আসে পানি, বললেন বেঁচে ফেরা বাহাদুর

আকস্মিক বন্যার পূর্বাভাস দেওয়ার সুযোগ আছে কী

নেপালের বন্যায় প্রায় ১০০ চীনা নাগরিক নিখোঁজ, তিব্বত সফরে লি ছিয়াং

এআইয়ের সহায়তায় মস্তিষ্ক অস্ত্রোপচার, চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক

নেপালে এত ভারতীয় তীর্থযাত্রী ভ্রমণ করছিলেন কেন