হোম > বিশ্ব

উত্তেজনার মধ্যেই চীন সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ চীন সফরে গিয়েছেন। ইরানের সব বন্দরে মার্কিন অবরোধের মধ্যে তিনি এ সফর করেছেন। চীন ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি দিয়ে প্রায় এক-তৃতীয়াংশ তেল আমদানি করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিংয়ে ল্যাভরভকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। চীন ও রাশিয়া উভয়ই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনা করেছে। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে চীন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এর নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে জরুরি।

সোমবার সার্গেই ল্যাভরভ টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সংকট সমাধানে রাশিয়ার সহায়তার আশ্বাস দেন।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং কূটনৈতিক পথেই সমাধান সম্ভব।

ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে দেশটি অর্থনৈতিকভাবে চাপে পড়ে এবং আলোচনায় ফিরে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি চীন ইরানকে সামরিক সহায়তা দেয়, তবে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে চীন এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, এগুলো ‘সম্পূর্ণ মনগড়া’।

এই সংকটের মধ্যে চীন একাধিক দেশের নেতাদের স্বাগত জানাচ্ছে। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লামেরও চার দিনের সফরে চীন যাওয়ার কথা রয়েছে।

লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা

লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইনকে পদদলিত করা হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

‘আগামী দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র–ইরান: ট্রাম্প

বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে

ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠকের ভেন্যু নিয়ে যা জানা গেল

ইসরাইল-ইতালির প্রতিরক্ষা চুক্তি স্থগিত: যা বললেন বিরোধী নেতা

মার্কিন অবরোধ মোকাবিলায় দীর্ঘ স্থল সীমান্ত ব্যবহারের ঘোষণা ইরানের

শুল্ক বাড়ানোর হুমকি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি চীনের

মক্কায় যেতে যে নির্দেশনা মানতে হবে সবাইকে