হোম > বিশ্ব

ভারতে লক্ষাধিক টাকার বাংলাদেশি নোট উদ্ধার

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে এক লাখ ২০ হাজার টাকার বাংলাদেশি নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। মঙ্গলবার সকালে রায়গঞ্জ শহরের উপকণ্ঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২ টাকার ৬০ হাজারটি নতুন নোট উদ্ধার করা হয়। খবর দ্য টেলিগ্রাফের

কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার আওতাধীন ঠাকুরবাড়িতে পৌঁছায়। কাস্টমস কর্মকর্তারা দুই যুবককে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেলে ঘোরাফেরা করছে দেখে তাদের থামতে বলেন। তবে বাইক আরোহীরা দ্রুত পালিয়ে যায়।

এরপর কাস্টমস কর্মকর্তারা তাদের ধাওয়া করেন। পালানোর সময় তারা রাস্তার ওপর বাংলাদেশি মুদ্রার বান্ডিল ছুড়ে ফেলে দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে কাস্টমস বিভাগ ঘটনাস্থল থেকে ২ টাকা মূল্যমানের বাংলাদেশি মুদ্রার ৬০ হাজারটি নোট উদ্ধার করে। উদ্ধার হওয়া নোটগুলো একেবারেই নতুন ও অব্যবহৃত।

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান