হোম > বিশ্ব

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সেনা আহত হয়েছেন।

যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে পৌনে চার লাখ সেনা আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সেনা সৈন্যের আহত হয়েছেন। চলমান এই যুদ্ধে এক লাখ ৯৮ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ লাখ ৫০ হাজার রুশ সেনা। বিবিসি জেলেনস্কির এই দাবি যাচাই করতে সক্ষম হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হতাহতের বিষয়ে প্রেসিডেন্ট জানিয়েছিলেন, রুশ হামলায় ৩১ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২