হোম > বিশ্ব

ভেনেজুয়েলার জনগণের পাশে আছে ইউরোপের ২৭ দেশ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে এবং ইইউ একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে বলে জানিয়েছেন, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়ন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাএক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভন ডার লিয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, ‘ভেনিজুয়েলার পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। আমরা ভেনেজুয়েলার জনগণের পাশে আছি এবং একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করি।’

তিনি এসময় আর্ন্তজাতিক আইনের প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, ‘যেকোনো সমাধানের জন্য আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদকে সম্মান করতে হবে।

ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপ মহাদেশের ২৭টি দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। যা শান্তি, সমৃদ্ধি ও অভিন্ন নীতিমালা (যেমন মানুষ, পণ্য, সেবা ও অর্থের অবাধ চলাচল) নিশ্চিত করতে গঠিত হয়েছে। এর নিজস্ব সংসদ, মুদ্রা (ইউরো) ও সদর দপ্তর রয়েছে ব্রাসেলসে।

উল্লেখ্য, শনিবার (৩ ডিসেম্বর) ভেনেজুয়েলার বেশ কয়েকটি রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার নির্দেশ দেন। এসময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র।

মেসির মূর্তি সরিয়ে নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার

যুক্তরাজ্যে জন্মহার ৫০ বছরে সর্বনিম্ন

পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের দুর্দিন, মাংস বিক্রেতাদের জীবিকা সংকটে

নিরাপত্তার অজুহাতে ১৩৬ বছরের পুরোনো মসজিদ সরানোর পরিকল্পনা শুভেন্দুর

বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে

যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা করবে না ইরান

সিগারেট ছেড়েছেন জিনপিং, তবে চীনাদের ধূমপানের তথ্য বিস্ময়কর

এবার মুসলমানদের ঈদ জামাতে বাধা ভারত সরকারের

ইরানের উপকূলকে শত্রুদের কবরস্থানে পরিণত করার হুমকি