হোম > বিশ্ব

পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা, স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি বিমান হামলা

স্টাফ রিপোর্টার

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ভারতের হামলার প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার রাতে জিও নিউজ এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির সব ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ছাড়াও বেসামরিক প্রতিরক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের দায়িত্ব পালনের জরুরি তলব করা হয়েছে।

এদিকে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরইমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদসহ ৯ স্থানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে দুই শিশু রয়েছে। ৩৫ জন আহত হয়েছেন।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করার চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করলেন শীর্ষ মার্কিন কমান্ডাররা