হোম > বিশ্ব

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান

স্টাফ রিপোর্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা কোনো ফলপ্রসূ হবে না যদি ওয়াশিংটন তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করার ওপর জোর দেয়। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত-রাভাঞ্চির উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রোববার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ পুনরায় বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো নতুন চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। কেননা সেটা পারমাণবিক বোমা তৈরির একটি সম্ভাব্য পথ হতে পারে। তবে তেহরান বলছে, তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

মজিদ তাখত-রাভাঞ্চি বলেন, আমাদের অবস্থান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে স্পষ্ট এবং আমরা বারবার বলেছি এটি একটি জাতীয় অর্জন, যা থেকে আমরা একচুলও সরে আসব না।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই নিশ্চিত করতে চায় যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, তাহলে একটি চুক্তি সম্ভব, এবং আমরা একটি কার্যকর আলোচনার জন্য প্রস্তুত, যা এই লক্ষ্য অর্জনে চূড়ান্ত সমাধান দিতে পারে। তবে, চুক্তি হোক বা না হোক—ইরানে সমৃদ্ধকরণ কার্যক্রম চলতেই থাকবে।

গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চল সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি চুক্তি প্রায় সম্পন্ন, তবে ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এনভিডিয়ার শীর্ষ পদে ফেরার চেষ্টা হুয়াংয়ের, সমর্থন করছেন মাস্কের মতো শিল্পপতিরা

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান